BN/750212 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেক্সিকো
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| "প্রভুপাদ: পরিপূর্ণ জ্ঞান হলো—তুমি যা বলছ, তা যেন চিরকাল সঠিক থাকে। সেটাই পরিপূর্ণ জ্ঞান। যেমন—মানুষ মারা যায়। যদি কেউ বলে, “মানুষ মারা যায়,” তাহলে সেটি পরিপূর্ণ জ্ঞান। এটি চিরকাল সঠিক।
অতিথি (৫): ধরুন সে পুনর্জন্ম লাভ করে? প্রভুপাদ: না, না—“মরে” বলতে দেহ মারা যায়। আত্মা মারা যায় না। ‘ন হন্যতে হন্যমানে শরীরে’ (ভগবদ্গীতা ২.২০)। যখন দেহ ধ্বংস হয়… দেহ তো পুরোনো হয়ে যায়। যেমন এই পোশাক--আমি এটি ব্যবহার করছি, কিন্তু যখন এটি পুরোনো হয়ে যাবে, আর ব্যবহারযোগ্য থাকবে না, তখন আমি এটি ফেলে দিই এবং নতুন পোশাক গ্রহণ করি। এই দেহও ঠিক তেমনই। আত্মা চিরন্তন। ‘ন জায়তে ন ম্রিয়তে বা কদাচিত্’— এটি জন্ম নেয় না, এটি মারা যায় না। কিন্তু যেহেতু সে বস্তুজগতের অবস্থায় আছে, তাই তাকে এই বস্তুগত দেহ পরিবর্তন করতে হয়, কারণ কোনো বস্তুগত জিনিসই স্থায়ী নয়।” |
| 750212 - কথোপকথন - মেক্সিকো |