BN/750211b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু মেক্সিকো

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন… কারণ অর্জুন কৃষ্ণের নেতৃত্ব গ্রহণ করেছিলেন, তাই কৃষ্ণ তাকে এইভাবে তিরস্কার করছেন। তিনি এইভাবে তিরস্কার করছেন, কারণ অর্জুন আগে কৃষ্ণের সঙ্গে বন্ধুর মতো কথা বলছিলেন। বন্ধু মানে সমান অবস্থান। কিন্তু তিনি সেই অবস্থান ত্যাগ করলেন। তিনি শিষ্যের অবস্থান গ্রহণ করলেন। শিষ্য মানে সেই ব্যক্তি, যে স্বেচ্ছায় আধ্যাত্মিক গুরুর দ্বারা শাসিত হতে সম্মত হয়। যখন কেউ শিষ্য হয়, তখন সে আধ্যাত্মিক গুরুর আদেশ অমান্য করতে পারে না। ‘শিষ্য’—এই শব্দটি ‘শাস্’ ধাতু থেকে এসেছে, যার অর্থ—‘আমি আপনার শাসন বা নির্দেশ গ্রহণ করছি।’ এর আগেই অর্জুন তা গ্রহণ করেছিলেন—‘শিষ্যস্তে অহং শাধি মাম্ প্রপন্নম্’ (ভগবদ্‌গীতা ২.৭)— ‘আমি এখন আপনার শরণাগত, এবং স্বেচ্ছায় আপনার নির্দেশ গ্রহণ করতে প্রস্তুত।’এইটাই আধ্যাত্মিক গুরু ও শিষ্যের মধ্যে সম্পর্ক।”
750211 - প্রবচন BG 02.11 - মেক্সিকো