BN/750209 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু লস্ এঞ্জেলেস্
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “বুদ্ধিমত্তা মানে হলো কৃষ্ণকে খুঁজে বের করা। ঈশোপনিষদে বলা হয়েছে— ‘হে ভগবান, অনুগ্রহ করে আপনার এই ঝলমলে কিরণগুলো সরিয়ে নিন, যাতে আমি আপনার প্রকৃত মুখমণ্ডল দর্শন করতে পারি।’ ব্রহ্মজ্যোতির ভিতরে কৃষ্ণ অবস্থান করছেন। তাই কৃষ্ণকে কেবল সেবার মাধ্যমে দেখা যায়। তুমি কৃষ্ণকে চ্যালেঞ্জ করতে পারবে না—‘কৃষ্ণ, এখানে আসুন, আমি আপনাকে দেখব।’ না, তা সম্ভব নয়। তোমাকে আত্মসমর্পণ করতে হবে। তাই কৃষ্ণ বলেন— ‘সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ’ (ভগবদ্গীতা ১৮.৬৬)। এইটাই পথ। তোমাকে আত্মসমর্পণ করতে হবে।” |
| 750209 - প্রবচন Arrival - লস্ এঞ্জেলেস্ |