BN/750206 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“কুকুরের স্বভাবগত অবস্থান হলো—তার একজন ভালো মালিক থাকা দরকার। তখনই সে সুখী হয়। তখনই সে সুখী হয়। অন্যথায় সে সুখী নয়। তাই না? অন্যথায় সে রাস্তার কুকুর হয়ে যায়। কখনো কখনো পৌরসভা তাকে মেরে ফেলে। ঠিক তেমনি, আমাদের অবস্থাও কুকুরের মতো। আমাদের এটা বুঝতে হবে। আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। তা সম্ভব নয়। প্রত্যেক জীবের ক্ষেত্রেই তাই। এই কারণেই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে— ‘নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম্ একো যো বহুনাং বিদধাতি কামান্’ (কঠ উপনিষদ ২.২.১৩)। ঈশ্বর এবং জীবসত্তা—উভয়েই জীবন্ত সত্তা। কিন্তু ঈশ্বর ও জীবের মধ্যে পার্থক্য কী? জীবসত্তারা ঈশ্বরের দ্বারা রক্ষিত বা পালনীয়, আর ঈশ্বর হলেন পালনকর্তা। এইটাই পার্থক্য।”
750206 - প্রবচন BG 16.10 - হনলুলু