| “অনেক ঘরবাড়ি আছে—খুবই নিচু মানের, ছোট কুটির। তাই মানুষ ভাবে, ‘এটা ভালো জীবন নয়। চল আমরা খুব সুন্দর বড় দালান করি।’ এইভাবে সংগ্রাম চলতেই থাকে। এটাই মানব-স্বভাব—যতক্ষণ না সে চূড়ান্ত সুখের অবস্থানে পৌঁছায়, ততক্ষণ সে সুখী নয়। এটাকেই বলে অস্তিত্বের জন্য সংগ্রাম এবং যোগ্যতমের টিকে থাকা। সুর ও অসুর—এর অর্থ হলো, যারা জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনের চেষ্টা করছে, যেখানে প্রকৃত সুখ নিশ্চিত—তাদের বলা হয় সুর, অর্থাৎ দেবতা। আর যে ব্যক্তি এই সাময়িক তথাকথিত সুখেই সন্তুষ্ট, তাকে বলা হয় অসুর। এইটিই পার্থক্য।”
|