BN/750127 কথোপকথন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু টোকিও

BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“অসুর মানে মূর্খ—প্রথম শ্রেণির মূর্খ, এই পর্যন্তই। এটা কেন এমন হয়েছে? এখানে তা ব্যাখ্যা করা হয়েছে—তারা জানে না কীভাবে আচরণ করতে হয়, নাপি চ আচারঃ। ‘ন সত্যং তেষু বিদ্যতে’ (ভগবদ্‌গীতা ১৬.৭)—তারা প্রকৃত সত্য কী, তাও জানে না। তারা নিজেরাই ত্রুটিপূর্ণ, আর সেই ত্রুটিপূর্ণ বুদ্ধি দিয়েই তারা ব্যাখ্যা করছে। অনেক মূর্খ রসায়নবিদ বলে—রাসায়নিক বিবর্তনই জীবনের কারণ। এটা কী আজগুবি কথা? যদি রাসায়নিক বিবর্তন থেকেই জীবন সৃষ্টি হয়, তাহলে রাসায়নিক পদার্থগুলো নিয়ে পরীক্ষা করো এবং জীবন সৃষ্টি করে দেখাও। তাহলেই তোমাদের প্রস্তাব সঠিক হবে—যে রাসায়নিক বিবর্তন থেকেই জীবন এসেছে। না, তা সম্ভব নয়। তোমাদের কাছে সব রাসায়নিক পদার্থ আছে। তাহলে মৃত মানুষকে আবার সেই রাসায়নিক পদার্থ প্রয়োগ করে জীবিত করো না কেন? তোমাদের সেই শক্তি কোথায়? তাহলে এভাবে মূর্খের মতো কথা বলছ কেন? এটা চ্যালেঞ্জ করা উচিত—‘তোমরা এক নম্বর মূর্খ।’”
750127 - কথোপকথন - টোকিও