BN/750223 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কারাকাস

Revision as of 16:57, 23 May 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - কারাকাস {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750223SB-CARACAS_ND_01.mp3</mp3player>|“সংস্কৃত ভ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“সংস্কৃত ভাষায়, বৈদিক সাহিত্যে, ধর্ম বলতে বোঝায় ভগবানের প্রদত্ত বিধান বা আইন। কেউ তাতে বিশ্বাস করুক বা না-ই করুক, তাতে কিছু যায় আসে না। ভগবানের দেওয়া বিধান বা আইন একটি বাস্তব সত্য। যেমন রাষ্ট্রের দেওয়া আইন—কেউ তাতে বিশ্বাস করতে পারে, আবার নাও করতে পারে; কিন্তু তা মানতেই হবে। উদাহরণস্বরূপ, আমরা রাস্তায় দেখি—‘ডান দিকে চলুন।’ এটি রাষ্ট্রের দেওয়া আইন। তুমি এতে বিশ্বাস করো বা না করো, তোমাকে তা পালন করতেই হবে। কোনো অবস্থাতেই এই আইন পরিবর্তন করা যায় না। তাই ধর্ম মানে কোনো বিশ্বাস নয়; ধর্ম বাধ্যতামূলক। সুতরাং বাধ্যতামূলক সত্য হলো—ভগবান মহান, আর আমরা তাঁর অধীনস্থ বা তাঁর সেবক। তুমি তা বিশ্বাস করো বা না করো, ভগবানের আইন তোমার উপর অবশ্যই কার্যকর হবে।”
750223 - প্রবচন SB 01.01.02 - কারাকাস