BN/750222b প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু কারাকাস
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “প্রথমেই আমাদের উচিত অনুমোদিত ও প্রামাণিক ব্যক্তিদের কাছ থেকে ভগবান সম্পর্কে শ্রবণ করা। তারপর আসে কীর্তনম্। কীর্তনম্ অর্থ হলো ভগবানের কার্যকলাপ ও লীলাগুলোর গুণকীর্তন করা। এরপর আরও অন্যান্য প্রক্রিয়া আছে। এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর অন্যান্য বিষয়ও রয়েছে। স্মরণম্—স্মরণম্ অর্থ ধ্যান বা সর্বদা স্মরণ করা। বন্দনম্ অর্থ প্রার্থনা নিবেদন করা। তারপর স্মরণং বন্দনং দাস্যম্ অর্চনম্। অর্চনম্ অর্থ বিগ্রহ পূজা। আরও অন্যান্য অঙ্গও রয়েছে। এভাবে মোট নয়টি ভক্তিমূলক প্রক্রিয়া আছে। তাই কেউ যদি ভগবানকে জানতে আগ্রহী হয়, তাহলে তাকে এই নয়টি অঙ্গের সবগুলো, অথবা কিছু, কিংবা অন্তত একটি অঙ্গ গ্রহণ করতে হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো শ্রবণম্, অর্থাৎ শ্রবণ। তুমি যদি অন্য কিছু না-ও করো, যদি আন্তরিকভাবে কেবল ভগবান সম্পর্কে শ্রবণ করো, তাহলে ধীরে ধীরে তুমি ভগবৎ-সচেতন হয়ে উঠবে। বস্তুজগতের শিক্ষাব্যবস্থাতেও একই সত্য প্রযোজ্য। ছাত্ররা বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে যায়, অধ্যাপকের কাছ থেকে শ্রবণ করে, এবং ধীরে ধীরে সেই বিষয়ের উপর জ্ঞানী হয়ে ওঠে। বিশেষ করে এই যুগে, শ্রবণম্ বা ভগবান সম্পর্কে শ্রবণ করা অত্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ।” |
| 750222 - প্রবচন Initiation - কারাকাস |