BN/750205 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

Revision as of 16:43, 13 March 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - হনলুলু {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750205BG-HONOLULU_ND_01.mp3</mp3player>|“তুমি যদি ক...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“তুমি যদি কোনো জড় বস্ত নাও—যেকোনো কিছু—এবং সেটিকে লক্ষ লক্ষ অংশে ভাগ করো, তাহলে তার মূল রূপ আর থাকে না। সেটি শেষ হয়ে যায়। যেমন একটি কাগজ নাও, সেটিকে টুকরো টুকরো করে চারদিকে ছড়িয়ে দাও—তাহলে আর সেই মূল কাগজটি থাকে না। সেটি আর থাকে না। এটাই বস্তুজগতের প্রকৃতি। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে তা নয়। কৃষ্ণ নিজেকে প্রসারিত করেছেন। ‘একো বহু স্যাম্’ (ছান্দোগ্য উপনিষদ ৬.২.৩)। ভগবান বললেন—“আমি অনেক হয়ে উঠব।” তিনি বহু হয়েছেন, তবুও তিনি আছেন। তিনি অনেক রূপে প্রকাশিত হয়েছেন বলে তাঁর মূল সত্তা শেষ হয়ে যায়নি—এমন নয়। না। এই কারণেই বেদে বলা হয়েছে— ‘পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে’ (ঈশোপনিষদ, মন্ত্র ১)। তিনি এখনও পূর্ণই থাকেন। এক থেকে হাজারবার এক বাদ দিলেও, সেটি এখনও একই থাকে। এটাই পরম সত্য। পরম সত্য মানে হলো—যে সত্য কখনো ক্ষীণ হয় না, কখনো আপেক্ষিক বা শর্তাধীন হয়ে পড়ে না। এটাই পরম সত্য।”
750205 - প্রবচন BG 16.09 - হনলুলু