BN/750131 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

Revision as of 16:46, 4 March 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - হনলুলু {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750131BG-HONOLULU_ND_01.mp3</mp3player>|“আত্ম-উপলব...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“আত্ম-উপলব্ধি মানে কোনো ভণ্ডামি নয়। আত্ম-উপলব্ধি মানে হলো নিজের প্রকৃত স্বরূপ বা স্বভাবগত অবস্থানকে বোঝা—আমি আসলে কে। যেমন সনাতন গোস্বামী শ্রীলা গৌরসুন্দর, শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন—‘কে আমি?’ ‘কে আমি, কেনে আমায় জারে তাপত্রয়’ (চৈতন্য-চরিতামৃত, মধ্য ২০.১০২)— “আমার প্রকৃত স্বরূপ কী? কেন আমি এই বস্তুজগতের ত্রিবিধ দুঃখে কষ্ট পাচ্ছি?” এটাই প্রকৃত অনুসন্ধান। এই জগতে প্রত্যেকেই দুঃখ ভোগ করছে। কিন্তু কেউ কেউ অজ্ঞতার মধ্যে রয়েছে—যদিও সে কষ্ট পাচ্ছে, তবুও মনে করছে সে খুব ভালো আছে। এটাই মায়া। মায়া মানে—তুমি এমন কিছুকে গ্রহণ করছ যা প্রকৃতপক্ষে নেই। এটাকেই মায়া বলে। মা-য়া—অর্থাৎ “তুমি যা সত্য বলে গ্রহণ করছ, তা আসলে মিথ্যা।” এটাই মায়া।”
750131 - প্রবচন BG 16.05 - হনলুলু