BN/750130 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

Revision as of 10:30, 28 February 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - হনলুলু {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750130BG-HONOLULU_ND_01.mp3</mp3player>|“আসুরিক স্...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“আসুরিক স্বভাব তো আগে থেকেই বিদ্যমান। যেমন দম্ভ। একটি কুকুরেরও অহংকার আছে—‘আমি এই কুকুর, হর্!’ (হাস্য) ‘আমি ফক্স টেরিয়ার। আমি এই। আমি সেই।’ সুতরাং দম্ভ তো আছে—কুকুরের মধ্যেও, নিম্ন প্রাণীর মধ্যেও, এমনকি বিড়ালের মধ্যেও। কিন্তু দিব্য স্বভাব হলো—‘ওহ, আমি অত্যন্ত অধম,’ ‘তৃণাদপি সুনীচেন’— ‘আমি ঘাসের থেকেও নীচু, আমি ঘাসের থেকেও নীচু।’ এটাই শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা। এই দম্ভটা কী? আমি কেন অহংকার করব? এই অহংকারই বা কী? এটা অজ্ঞতা—অজ্ঞতার ফল। যখন কেউ অকারণে অহংকারী হয়, তার মানে সে অজ্ঞতার বশবর্তী। আর চৈতন্য-চরিতামৃতের রচয়িতা নিজেকে বর্ণনা করেছেন—‘আমি মলের কীটের থেকেও অধম।’”
750130 - প্রবচন BG 16.04 - হনলুলু