BN/750129 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু হনলুলু

Revision as of 09:57, 27 February 2026 by Monojit (talk | contribs) (Created page with "Category:BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু Category:BN/অমৃতবিন্দু - ১৯৭৫ Category:BN/অমৃতবিন্দু - হনলুলু {{Audiobox_NDrops|BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু|<mp3player>https://vanipedia.s3.amazonaws.com/Nectar+Drops/750129BG-HONOLULU_ND_01.mp3</mp3player>|“আমরা সকলক...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু
“আমরা সকলকে সম্মান প্রদর্শন করি—এমনকি একটি পিঁপড়েকেও। কিন্তু তার মানে এই নয় যে যে-কোনো দেবতা, যে-কোনো লোক, বা যে-কোনো মূর্খ ব্যক্তিকে ঈশ্বররূপে পূজা করতে হবে। না, তা সম্ভব নয়। আমরা তুচ্ছ পিঁপড়েকেও সম্মান জানাতে পারি— ‘তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা’ (চৈতন্য-চরিতামৃত, আদি ১৭.৩১; শিক্ষাষ্টক ৩)। এটি এক বিষয়। কিন্তু আমরা কাউকে ঈশ্বর হিসেবে গ্রহণ করতে পারি না। তা সম্ভব নয়। এটাই জ্ঞান। এটাই প্রকৃত জ্ঞান। দৃঢ়ভাবে নিশ্চিত হও—

‘কৃষ্ণস্তু ভগবান্ স্বয়ম্’ (শ্রীমদ্ভাগবত ১.৩.২৮)— ‘ভগবান মানেই কৃষ্ণ, আর কেউ নন।’ ‘কামৈস্তৈস্তৈর্ হৃতজ্ঞানা যজন্তে অন্যদেবতাঃ’ (ভগবদ্‌গীতা ৭.২০)। অন্য দেবতাদের ঈশ্বররূপে যারা গ্রহণ করে, তারা মূর্খ—হৃতজ্ঞানা, যাদের জ্ঞান হরণ হয়ে গেছে। তারা তাদের বুদ্ধি হারিয়েছে—হৃতজ্ঞানা ও নষ্টবুদ্ধয়ঃ—যারা তাদের প্রকৃত জ্ঞান হারিয়েছে। অতএব তোমার জ্ঞান হারিয়ে ফেলো না। কৃষ্ণের প্রতি অবিচল থাকো এবং তাঁর বাণীকে যেমন আছে তেমনই গ্রহণ করো। তাহলে একদিন তুমি নির্ভয় হয়ে উঠবে—‘অভয়ং সত্ত্ব-সংশুদ্ধিঃ’ (ভগবদ্‌গীতা ১৬.১)। তোমার অস্তিত্ব পবিত্র হবে—আধ্যাত্মিক অস্তিত্ব।”

750129 - প্রবচন BG 16.01-3 - হনলুলু