BN/750116 প্রবচন - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু বোম্বে
| BN/Bengali - শ্রীল প্রভুপাদ কথামৃতবিন্দু |
| “যদি আমরা সম্পূর্ণভাবে কৃষ্ণের ওপর নির্ভর করি, তাহলে সবকিছু ঠিকভাবে চলবে। কিন্তু আমাদের সেইভাবে নির্ভর করতে হবে। তাঁর এমন সূক্ষ্ম ব্যবস্থা রয়েছে। প্রথমত, তিনি প্রত্যেকের হৃদয়ে আসীন— ‘সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টঃ’ (ভগবদ্গীতা ১৫.১৫)। অতএব তিনি প্রত্যেককে তার নিজ নিজ কর্তব্য পালনের জন্য নির্দেশ দিতে পারেন। প্রত্যেক জীবকে সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ গ্রহণ করার, কিন্তু তার ক্ষুদ্র স্বাধীনতাকে অপব্যবহার না করার।
প্রত্যেককেই সুযোগ দেওয়া হয়েছে। আর কৃষ্ণের আরেকটি বৈশিষ্ট্য হলো—তিনি জীবের এই ক্ষুদ্র স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। তাই জীবকে স্বেচ্ছায় তার এই সামান্য স্বাধীনতাকে কৃষ্ণের কাছে সমর্পণ করতে হবে।” |
| 750116 - প্রবচন SB 03.26.41 - বোম্বে |